বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

প্রধানমন্ত্রী কীভাবে ইভিএম ব্যবহারের কথা বলেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী কীভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা বলেন? এতেই প্রমাণিত হয়, সরকার ইচ্ছা করেই দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে।

বিএনপি মহাসচিবের দাবি, পরিকল্পিতভাবে জিয়াউর রহমানের আবদানকে খাটো করা হচ্ছে। একদলীয় শাসনকে পাকাপোক্ত করতেই বিএনপি প্রতিষ্ঠার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। জিয়াউর রহমান রাষ্ট্র নির্মাণের পথ দেখিয়ে গেছেন।

আজ মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১৪ মে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেও নানা কর্মসূচি পালনের কথা জানিয়েছে মির্জা ফখরুল। আগামী ৩০ মে থেকে ৭ জুন পর্যন্ত বিএনপির উদ্যোগে পালিত হবে বিভিন্ন কর্মসূচি।

অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জীবনভর গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তিনি। খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারার দায়ে সরকারের পদত্যাগও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ