সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নিউমার্কেটে সংঘর্ষ: আরো ২ দোকান কর্মচারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারী মো. কাওসার ও বাবু হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযুক্ত মো. কওসার ঢাকার নবাবগঞ্জের বন্দুরার মো. নজরুল ইসলাম খোকনের ছেলে এবং মো. বাবু হোসেন শরিয়তপুরের ডামুড্ডা থানার চরমারগাওয়ের মো. আব্দুল সালামের ছেলে।

১৮ এপ্রিল ঢাকা নিউ মার্কেটের ৪ নম্বর গেইটে ইফতারের দোকান বসানো নিয়ে ওয়েলকাম ফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটাল ফাস্টফুডের কাওসারের মধ্যে মারামারি হয়।

পরে বাপ্পী ঢাকা কলেজে থেকে ছাত্রদের নিয়ে কাওসারদের ওপর হামলা করে। এ সময় ক্যাপিটালের কর্মচারী বাবু ধারালো অস্ত্র দিয়ে ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলা চালায়। এটির সূত্র ধরেই পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বড় সংঘর্ষে জড়ায়।

এদিকে, কুরিয়ার কর্মী নাহিদ হত্যা মামলায় রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন ধারালো অস্ত্র হাতে থাকাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ