সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ঢাকা-বরিশাল রুটে লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-বরিশাল রুটের বিলাশবহুল লঞ্চ এভি সুন্দরবন-১১’র ছাদে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লঞ্চটি আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়।

লঞ্চ কর্তৃপক্ষ, দায়িত্বে থাকা আনসার ও নৌ পুলিশ জানায়, লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।’

লঞ্চের সুপারভাইজার জানান, ‘ছাদে যাত্রী ওঠা নিষেধ। এজন্য ছাদে ওঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু এই যুবক কিভাবে ছাদে উঠলো তা জানা যায়নি।’

পুলিশ জানিয়েছে, ‘যুবকের পেটে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট ফেড়ে ভুড়ি বেরিয়ে গেছে। যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। কে বা কারা হত্যা করেছে তার ক্লু উদঘাটন হয়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে বাকি তথ্য জানা যাবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ