বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার বেলা ১১টার পর কুমিল্লার দাউদকান্দিতে নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রলীগ ও যুবলীগ এ হামলা চালায় বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন।

দাউদকান্দি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন এবং বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।

এদিকে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশি পাহারায় ড. মোশাররফ হোসেনকে দাউদকান্দি থেকে তিতাস উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

হামলার এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল। এরই মধ্যে তার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ