বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

রাজধানীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৭০ বোতল ফেন্সিডিল এবং ১ টি প্রাইভেটকারসহ ১ জন মাদক কারবারি আটক করেছে র‌্যাব। বুধবার (৪ মে) দিবাগত রাত ২ টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার মো. নবীর হোসেন (৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি প্রাইভেটকারে কুমিল্লা থেকে ঢাকায় ফেন্সিডিলের চালান নিয়ে আসছে। র‌্যাব-৩ এর আভিযানিক দল বুধবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশীর মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো. নবীর হোসেনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে কুমিল্লা থেকে ফেন্সিডিল রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ