বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

পঞ্চগড় হবে দেশের প্রথম গৃহহীনমুক্ত জেলা : রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড় দেশের প্রথম গৃহহীনমুক্ত জেলা হবে বলে ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া নতুন বস্তি ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালোপীর ভাঙ্গারপাড় এলাকায় গৃহনির্মাণ কাজের পরিদর্শন শেষে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এই ঘোষণা দেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, আগামী জুনের মধ্যে পাঁচ হাজার গৃহহীনের জন্য ঘর হস্তান্তরের মধ্য দিয়ে পঞ্চগড় জেলাকে দেশের প্রথম গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হবে। ইতোমধ্যে সাড়ে তিন হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের ঘর হস্তান্তর করা হয়েছে।

‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আর কোনো মানুষ যাতে গৃহহীন না থাকে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করেছেন।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মিথ্যার রাজনীতি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তারা। তাদের সময়ে মানুষ সার ও বিদ্যুৎ পায়নি। এখন আর মানুষকে সার ও বিদ্যুতের পেছনে ছুটতে হয় না। সরকারের সুষ্ঠু ও সম-উন্নয়ন পরিকল্পনায় সব মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে।

তিনি আরো বলেন, ১৯৭৫-এ বঙ্গবন্ধুসহ গোটা পরিবারকে হত্যার পর দেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করে। সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ