বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো রয়েছে। হরতালের মতো কোনো নেতিবাচক কর্মসূচি দেশে নেই।

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কানাডীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন কৃষিমন্ত্রী।

এসময় তিনি বলেন, বিএনপি যতই আন্দোলনের ডাক দিক তারা অতীতের মতোই সফল হবে না। তারা যতই হরতালের ডাক দিক সফল হবে না। তাদের পায়ের নিচে মাটি নেই। সাধারণ মানুষের সমর্থন নেই। তারা আন্দোলন সংগ্রাম করে সরকার পতনের যে কথা বলছে তাতে সফল হবে না।

মন্ত্রী বলেন, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তা ঠিক থাকলে সরকারের উন্নয়নের মহাসড়কে যে যাত্রা তা আরও গতিশীল হবে।

ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ৩ বছর পর পর সম্মেলন হয় এটা আওয়ামী লীগের রুটিন ওয়ার্ক। আমাদের কর্মকাণ্ড কখনো বসে থাকে না। সম্মেলনের মাধ্যমে সময়মতো দলের নেতৃত্ব নির্বাচিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দেশের মানুষ এবার ভালোভাবে ঈদ উদ্‌যাপন করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় রয়েছে।

এসময় কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং কৃষিক্ষেত্রে দুদেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ