সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে ইউপি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্য মারা গেছে।

নিহত ইউপি সদস্যের নাম মো. শাহ আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালের দিকে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় নিহত ইউপি সদস্যের এক ছেলের সাথে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন যুবককের সাথে ঝগড়া বেঁধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়।

ওই সময় ইউপি সদস্য শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ