বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

আজ রাত থেকে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (৩ মে) ঈদের রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এটি থাকবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ মে) রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এর আগে গত ২৯ এপ্রিল তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

তিতাস কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে সঞ্চালন লাইন মেরামত শেষে বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

এদিকে সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য ঈদের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

গ্রাহকদের এমন সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ