বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

বোনকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

বোনকে নিয়ে বুধবার সকালে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

ইমরুল কায়েস জানান, কবর জিয়ারত ও দোয়ার পর তারা তারা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও তার স্ত্রী ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্যকে হত্যা করে।

নিহতদের মধ্যে বঙ্গবন্ধু ছাড়া বাকি সবার কবর বনানী কবরস্থানে। বঙ্গবন্ধুকে সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

ওই সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ