বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ফাঁকা সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকার সামনে এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে আরিচার দিকে সেলফি পরিবহনের একটি বাস যাচ্ছিল। তারা ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাস ও ট্রাকের চালক গুরুতর আহত হন। অন্যদিকে বাসের কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল ঈদের দিন বিকেলে বিআরটিসি বাসের ধাক্কায় সিয়াম (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ