বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ঈদ ও পরের দিনে বজ্রপাতে মৃত্যু ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ ও পরের দিনে বজ্রপাতে প্রাণ গেছে অন্তত ১১ জনের। চলতি বছরেই মারা গেছেন অন্তত ৩৫ জন। বিশেষজ্ঞরা বলেন, বজ্রপাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কৃষক ও জেলে।

ঈদের দিন দেশে বজ্রপাতে মারা গেছেন অন্তত ৮ জন মানুষ। চলতি বছরে ৩ মে পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫। বুধবার (৪ মে) সকালেও কক্সবাজার একজন লবণচাষি ও ফরিদপুরে একজন কৃষক মারা গেছেন।

২০২১ সালে বজ্রপাতে অন্তত ৩৬২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবছর মার্চ থেকে মে মাসের মধ্যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। তবে বজ্রপাতের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনো অপ্রতুল হওয়ায় মানুষকে জানানো সম্ভব হয় না আবহাওয়া অধিদফতরের।

সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সভাপতি অধ্যাপক ড. কবিরুল ইসলাম বলেন, মার্চ-এপ্রিল মাসে যে মেঘের সৃষ্টি হয় সেখানে সব প্রায় মেঘেই বজ্রপাত থাকবে। নরমাল মেঘ হয় না। থান্ডারমেঘের প্রকাশটা (বজ্রপাত) খুব জটিল, এগুলো আসলে আধাঘণ্টা বা একঘণ্টা আগে এর সম্পর্কে বলা যায়। বাংলাদেশে এতে (থান্ডারমেঘে) প্রচুর মানুষ মারা যাচ্ছেন। এটি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিহতদের মধ্যে অধিকাংশই কৃষক ও জেলে। এ ছাড়া বাসার ছাদে ও মাঠে খেলার প্রাণ হারিয়েছে শিশুরাও। আকাশে কালো মেঘের ইঙ্গিত দেখলেই নিরাপদ ছাউনির নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ তাদের।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, ইটের তৈরি ঘর যেখানে আছে সেখানে আমরা আশ্রয় নিতে পারি। ঘর যদি নাও তাকে তাহলে হাঁটু নিচু করে বসে পড়তে হবে। তাহলে এটি থেকে রক্ষা পাওয়া সম্ভব। যেটি আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি সেটি হচ্ছে বড় গাছের নিচে আশ্রয় নিয়ে থাকি, সেটি আসলে ঠিক নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ