সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

টেলিভিশনে হিফজুল কুরআন প্রতিযোগিতায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের শিক্ষার্থীদের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালের রমজান মাসে বিভিন্ন টেলিভিশনে হিফজুল কুরআন  প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থীরা।

একযুগ যাবত মাদরাসাটি প্রতিযোগিতায় সবার শীর্ষে রয়েছে বলে জানিয়েছে সূত্র।

এ বছর ৫ টি টিভি চ্যানেলে প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ৬ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়ে ১৫ লক্ষ টাকা পুরুস্কার অর্জন করেছে।

বৈশাখী টিভিতে সেরাদের সেরা কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে হাফেজ সিয়াম আব্দুল্লাহ।

আরটিভিতে প্রথম হয়েছে আজহারুল ইসলাম উসামা।

বৈশাখী টিভিতে প্রথম হয়েছে হামিদুল ইসলাম।

এন টিভিতে দ্বিতীয় হয়েছে নাসরুল্লাহ আনাস।

জিটিতে প্রথম হয়েছে হাবিবুল বাশার।

বাংলাভিশনে তৃতীয় হয়েছে আবু তলহা।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর পরিচালক শায়েখ নেসার আহমদ আন-নাসিরী বলেছেন, আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এ বছরও ৫ টি টিভি চ্যানেলের হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আমার প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিয় ৬ জন ছাত্র।

শিক্ষার্থীদের এই সাফল্যে তিনি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের মোবারকবাদ জানিয়ে শায়েখ নেসার আহমদ আন-নাসিরী  তাদের উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর সকল শাখায় ভর্তি চলছে। ভর্তি জন্য যোগাযোগ; 01705068884/01674427088/01772096120।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ