বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ঈদযাত্রা: চার দিনে ফেরিতে ৭৪ হাজার গাড়ি পার, আয় সাড়ে ৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের আগে গত চার দিনে ছয়টি রুটে ফেরিতে ৭৪ হাজার ২৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এসব যান পারাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাঁচ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ১২৬ টাকা আয় হয়েছে।

গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মোট ৪৯টি ফেরিতে এসব যানবাহন পারাপার করা হয়।

বিআইডব্লিউটিসি'র এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর শরীয়তপুরসহ ছয়টি রুটে এসব যান পারাপার হয়েছে।

বিআইডব্লিউটিসি’র হিসাব অনুযায়ী- গত ২৮ এপ্রিল ১৪ হাজার ২৮৯টি গাড়ি পারাপার হয়েছে। আয় হয়েছে এক কোটি ৩৩ লাখ ২১ হাজার ২০৩ টাকা। এর মধ্যে ২৯ এপ্রিল গাড়ি পারাপার হয়েছে ১৯ হাজার ৭১৫টি, যা থেকে আয় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার দুই টাকা।

৩০ এপ্রিল ২০ হাজার ৭০৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আয় হয়েছে এক কোটি ৩৮ লাখ ২১ হাজার ৬১২ টাকা। এছাড়া ১ মে ১৯ হাজার ৫৪৬টি গাড়ি পারাপার করে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৯ টাকা আয় হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ