বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

বিদেশে আ’ লীগের কোনো প্রভু নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোন প্রভু নেই। জণগণ যাদের ক্ষমতার উৎস তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয়না।

আজ রবিবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিস্তা নদী পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে।

কারণ এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। ভারতের সাথে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।

ওবায়দুল কাদের দাবি করেন, বিদেশে বিএনপির প্রভু অনেক। তারা প্রভুদের কাছে নালিশ জানায়। পক্ষান্তরে আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষের শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।

এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে আওয়ামী লীগ পৌঁছে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ