বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৪ ঘণ্টায় ৫২ হাজার যানবাহন পারাপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ দিয়ে ৫২ হাজার ১২৬টি যানবাহন চলাচল করেছে। শুক্রবার দুপর ১২টা থেকে শনিবার দুপর ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন এ মহাসড়কে চলাচল করেছে।

কাঁচপুর হাইওয়ে থানা সূত্র জানায়, মহাসড়কে চলাচল করা ৫২ হাজার ১২৬টি যানবাহনের মধ্যে ৫ হাজার ৫৩৬টি প্রাইভেটকার, ৪ হাজার ৫৫২টি মাইক্রোবাস, ১ হাজার ২টি মিনিবাস, ৭৯০টি পিকআপ গাড়ি, ৬৫৪টি মিনি ট্রাক, ৩ হাজার বড় বাস, ৭ হাজার বড় ট্রাক, ১ হাজার ৬৫০টি মিডিয়াম ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করেছে।

তবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় গাড়ির চাপ বাড়লেও মহাসড়কে এখনো পর্যন্ত কোনো যানজট সৃষ্টি হয়নি। এতে কোনো রকমের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারছেন যাত্রীরা। এছাড়া মহাসড়কের প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করার ফলে ঘরমুখো যাত্রীরা স্বস্তিতেই গ্রামে যাচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওমর ফারুক বলেন, শুক্রবার হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ সবচেয়ে বেশি ছিল। আগামী কয়েক দিন গাড়ির চাপ এমনই থাকবে বলে জানান তিনি। গাড়ির চাপ বাড়লেও মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন না তিনি।

তিনি আরও বলেন, মানুষের ভোগান্তি নিরসনে প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি হোন্ডা পার্টি, মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশ থাকছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ