শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি নুরুল হুদা।।

সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের একটি অন্যতম আমল। ঈদের দিন নেসাব পরিমাণ সম্পদের মালিকের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের দিনের আগেও আদায় করার জায়িয। একটি হাদীসে এই ইবাদতের দুটি হিকমত ও তাৎপর্য স্পষ্টভাবে বলা হয়েছে।

আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। অর্থহীন, অশালীন কথা ও কাজে রোযার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য। সুনানে আবু দাউদ, হাদিস-১৬০৯।

সাদাকাতুল ফিতর আদায় করা যায় খেজুর, কিসমিস, জব, পনির ও গম- এই পাঁচ প্রকারের  খাদ্যদ্রব্য ও এদের মূল্য দিয়ে।

খেজুর, কিসমিস, জব ও পনিরের পরিমাণ ৩ কেজি ৩০০ গ্রাম। গম ও আটার পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম।

আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা’ পরিমাণ খাদ্য অথবা এক সা’ পরিমাণ যব অথবা এক সা' পরিমাণ খেজুর অথবা এক সা' পরিমাণ পনির অথবা এক সা পরিমাণ কিসমিস দিয়ে সাদ্‌কাতুল ফিত্‌র আদায় করতাম। সহীহ বুখারী, হাদীস নং ১৫০৬।

আবদুল্লাহ ইবনে আববাস রা. থেকে বর্ণিত, তিনি রমযানের শেষ দিকে বসরার মিম্বারের উপর খুতবা দানকালে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন এক সা খেজুর বা যব কিংবা আধা সা গম; গোলাম-স্বাধীন, নারী-পুরুষ ও ছোট-বড় প্রত্যেকের উপর। সুনানে আবু দাউদ, হাদিস-১৬২২।

হাদিসে বর্ণিত পাঁচটি খাদ্যদ্রব্য ও এর যে কোন একটির মূল্যের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করার অবকাশ রয়েছে। সাহাবা, তাবেঈ ও সালাফের আমল দ্বারা বিষয়টি প্রমাণিত।

বিশিষ্ট তাবেঈ আতা রহ. বর্ণনা করেন, উমর রা. সাদাকার ক্ষেত্রে দিরহাম ইত্যাদি গ্রহণ করতেন।মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস-১০৫৩৯।

যুহাইর বলেন, আমি আবু ইসহাককে বলতে শুনেছি, তিনি বলেন, আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, তারা রমজানের সাদাকাতে খাদ্যের মূল্য পরিমাণ দিরহাম আদায় করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নং, ১০৪৭২।

প্রসিদ্ধ তাবেয়ি হাসান বসরি রহ. ফাতওয়া প্রদান করেছেন যে, সদকায়ে ফিতর দিরহাম দ্বারা প্রদান করতে কোন সমস্যা নেই। । মুসান্নাফে ইবনে আবি শাইবা, ১০৪৭১।

কুররা রহ. বলেন, আমাদের নিকট উমর বিন আব্দুল আজীজ রহ. এর চিঠি এসেছে যে, সদকাতুল ফিতরের ক্ষেত্রে প্রত্যেক মানুষ থেকে অর্ধসা’ খাবার অথবা অর্ধেক দিরহামের মূল্য গ্রহণ করা হবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, ১০৪৭০।

যাকাত ও সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে গরিবের কল্যাণের দিকটিই মুখ্য। সরাসরি খাদ্যদ্র