আহমাদ রিফআত: আদব বা শিষ্টাচার হলো এমন এক পরিভাষা, মানুষ যাকে ভদ্রতা হিসেবে জানে। আদব বা ভদ্রতাকে ইসলাম অনেক গুরুত্ব ও মর্যাদা দিয়েছে। হাদিসের পরিভাষায় ও ইসলামিক স্কলারদের বক্তব্যে তা সুস্পষ্ট।
ইসলামের সারবস্তু হলো আদব বা শিষ্টাচার। কেননা প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি, যিনি আল্লাহর সঙ্গে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে বিনম্র ও ভদ্র আচরণ করে চলে।
আদর্শ সমাজ গঠনে এ আদব-কায়দা বা ভদ্রতার প্রয়োজন অত্যধিক। মানুষের সঙ্গে মানুষের ভদ্রতা, শিষ্টাচার, ভালো ব্যবহার, ভাব বিনিময়, সালাম আদান-প্রদান, আনন্দ-বেদনা প্রকাশসহ উত্তম চরিত্র সম্পর্কে রয়েছে অনেক উপদেশ। আজ ৭৫টি কুরআনিক ম্যানারস নিয়ে আলোচনা করবো। যেগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে!
১. মিথ্যা বলবেন না (22:30) ২. গুপ্তচরবৃত্তি করবেন না (49:12) ৩. দম্ভ করবেন না (28:76) ৪. অপমান করবেন না (49:11)। ৫. অপচয় করবেন না (17:26) ৬. দরিদ্রদের খাওয়ান (22:36) ৭. গীবত করবেন না (49:12)।
৮. আপনার শপথ অটুট রাখুন (5:89) ৯. ঘুষ খাবেন না (27:36) ১০. আপনার চুক্তিকে সম্মান করুন (9:4) ১১. রাগ সংযত করুন (3:134)। ১২. গসিপ (কানে কানে ফিসফিস) ছড়াবেন না (24:15)।
১৩. অন্যদের সম্পর্কে ভাল চিন্তা করুন (24:12) ১৪. অতিথিদের সাথে ভালো ব্যবহার করুন (51:24-27) ১৫. মুমিনদের ক্ষতি করবেন না (33:58) ১৬. পিতামাতার সাথে অভদ্র আচরণ করবেন না (17:23)।
১৭. খারাপ কথাবার্তা থেকে দূরে থাকুন (23:3) ১৮. অন্যদের নিয়ে মজা করবেন না (49:11) ১৯. নম্রভাবে হাঁটুন (25:63) ২০. মন্দের জবাব ভালো দিয়ে দাও (41:34) ২১. আপনি যা করেন না তা বলবেন না (62:2)।
২২. আপনার বিশ্বাস এবং প্রতিশ্রুতি অটুট রাখুন (23:8) ২৩. অন্যের মিথ্যা উপাস্যদের গালিগালাজ করবেন না (6:108) ২৪. লেনদেনে লোকদের প্রতারিত করবেন না (6:152) ২৫. অনাধিকার চর্চা করবেনে না (3:162)।
২৬. অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না (5:101) ২৭. কৃপণতা ও বাড়াবাড়ি করবেন না (25:67) ২৮. অন্যকে খারাপ নামে ডাকবেন না (49:11) ২৯. আত্মপ্রশংসা করবেন না (53:32)।
৩০. সুন্দরভাবে কথা বলুন, এমনকি অজ্ঞদের সাথেও (25:63) ৩১. ঋণ দিয়ে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করবে না (76:9) ৩২. মজলিসে অন্যদের জন্য জায়গা তৈরি করুন (58:11) ৩৩. শত্রু যদি শান্তি চায়, তবে তা গ্রহণ করুন (8:61) ৩৪. কেউ আপনার কল্যানকামনা করলে আপনিও তার জন্য কল্যানকামনা করুন (4:86)।
৩৫. আপনার অনুগ্রহের কথা অন্যদের মনে করিয়ে দেবেন না (2:264) ৩৬. যুদ্ধরত গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপন করুন (49:9) ৩৭. আপনার আওয়াজ নিচু করুন এবং পর