শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

আল আকসা মসজিদে হাম*লা করে ইস*রায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে মুসল্লীদের উপর ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক বিবৃতিতে বলেছেন গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসে মুসল্লীদের উপর হামলা চালিয়ে অনেক মুসল্লীকে আহত করা হয়েছে যা অত্যন্ত অমানবিক ও জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন।

নেতৃদ্বয় বিবৃতিতে আরও বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সহিংসতা শোচনীয়ভাবে বেড়েই চলেছে, যা অত্যন্ত দুঃখজনক। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নেতৃদ্বয় বাংলাদেশ সরকারকে মসজিদুল আকসায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদ ও কুটনৈতিক তৎপরতা চালিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ