শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

সাঁতার শিখতে গিয়ে আর ফেরা হলো না ভাইবোনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার মনপুরায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা রফিজলের পুকুরে এ ঘটনা ঘটে।

স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিজলের মেয়ে লিয়া (১০) ও মন্তাজের ছেলে আদর (৬)। তারা দুজন সর্ম্পকে চাচাতো ভাইবোন।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় খাবার শেষে সাঁতার বাড়ির পাশের পুকুরের যায় লিয়া ও আদর। কিছুক্ষণ পর লিয়ার মা তাদের পুকুরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাইম হাসনাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে ওই দুই শিশু মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ