সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

ফেরিস্বল্পতায় ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি সংকট এবং শুধুমাত্র সকাল-সন্ধ্যা ফেরি চলাচল করায় আসন্ন ঈদুল ফিতরে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মাঝিকান্দি-শিমুলিয়া রুটেও রয়েছে ফেরিস্বল্পতা। ঈদে ফেরির সংখ্যা বাড়ানো এবং ২৪ ঘণ্টা ফেরি চালু রাখার দাবি জানিয়েছেন নৌরুটে চলাচলকারী যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো: সালাহউদ্দীন আহমেদ বলেছেন, ঈদে যাত্রীদের ভোগান্তির কথা ভেবে কর্তৃপক্ষকে ফেরির সার্ভিস বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে বর্তমানে শুধু দিনের বেলায় ফেরি সার্ভিস চালু রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রো রোসহ মাত্র ৫টি ফেরি চলাচল করে। এছাড়া মাঝিকান্দি-শিমুলিয়া রুটে চলে ২টি ফেরি। দুই নৌপথে মাত্র ৭টি ফেরি দিনের বেলা চলাচল করছে। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনার পর প্রায় আট মাস ধরে এই নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন পুরোপুরি বন্ধ থাকার পর কয়েক মাস ধরে সীমিতসংখ্যক ফেরি চলছে এই নৌপথে।

গাড়ির চাপ বৃদ্ধি পেলে বাংলাবাজার ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। টার্মিনালে সিরিয়ালে থাকতে হয় যানবাহনগুলোকে। তবে নৌপথে ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়িসহ ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার বন্ধ এ নৌপথে।

বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, এই নৌপথে ৮৭টি লঞ্চ চলাচল করছে। ঈদে যাত্রীদের ভোগান্তি লাঘবে লঞ্চগুলো প্রস্তুত রাখা হয়েছে। ধারণক্ষমতা মেনেই লঞ্চে যাত্রী পারাপার করা হবে।

তবে সাধারণ যাত্রীরা জানান, নৌপথে ফেরি পারাপার হতে বাংলাবাজার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। ফেরির সংখ্যা কম এবং সকাল থেকে বিকেল পর্যন্ত ফেরি চলাচল করায় প্রয়োজনীয় সংখ্যক যানবাহন পার হতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে থেকে বিকেল হয়ে গেলে বিকল্প পথে ছুটতে হয় ব্যক্তিগত গাড়ির যাত্রীদের। ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গাড়িচালক মো: ইদ্রিস বলেন, ঘাটে গাড়ির চাপ কম থাকলে দ্রুতই ফেরিতে ওঠা যায়। আর ফেরিতে উঠতে পারলে পদ্মা পার হতে বেশি সময় লাগে না। কিন্তু ফেরিতে উঠতে পারাটাই চ্যালেঞ্জ। ঈদে এমনিতেই যাত্রীর চাপ বাড়ে। এ সময় ফেরির সংখ্যা ও চলাচলের সময় না বাড়ালে ভোগান্তি বাড়বে।

বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত আগের নিয়ম অনুযায়ী ফেরি চলাচল করছে।

বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো: সালাহউদ্দীন আহমেদ জানান, ঈদ সামনে রেখে কর্তৃপক্ষকে ফেরির সংখ্যা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে বাংলাবাজার ও মাঝিকান্দিতে দিনের বেলা ৭টি ফেরি চলছে। সন্ধ্যার পর বাংলাবাজার পথে বন্ধ থাকলেও মাঝিকান্দি পথে ফেরি চালু থাকে। তবে মাঝিকান্দি রুটে গাড়ি চলাচলের সড়ক তেমন উন্নত নয়। ফলে সড়কেই গাড়ি আটকে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদের আগে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ