সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

পাসপোর্ট সূচকে বাংলাদেশের থেকে এগিয়ে শ্রীলঙ্কা-মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচক প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাসপোর্টের এক ধাপ অবনতি হয়েছে। ১১২টি স্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ১০৪তম। জানুয়ারিতে এটি ছিল ১০৩তম অবস্থানে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হ্যানলি পাসপোর্ট ইনডেক্স-২০২২ এর দ্বিতীয় প্রান্তিকে এ তালিকা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে এ সূচক তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। দেশওয়ারি স্কোর দেওয়া রয়েছে এই সূচকে। একটি দেশ আগে থেকে ভিসা ছাড়াই অর্থাৎ আগমনী ভিসা নিয়ে বিশ্বের কতটি দেশে যেতে পারেন, তার ওপর নির্ভর করে এই স্কোর।

বাংলাদেশি পাসপোর্টধারীরা এখনও ভিসা ছাড়াই ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন। চলতি বছরের শুরুতে এবং গত বছরেও সংখ্যাটি একই ছিল। এর আগে ২০২০ সালে ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি দেশ ভ্রমণ করতে পারতেন।

সর্বশেষ সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে কসোভো ও লিবিয়া। এই সূচকে যৌথভাবে শীর্ষস্থানে আছে এশিয়ার সিঙ্গাপুর ও জাপান। মোট ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ রয়েছে দেশ দুটির।

সর্বশেষ সূচকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে একটি হল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবস্থান। ইউক্রেনের পাসপোর্ট এখন ১৪৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ৩৪তম অবস্থানে আছে, যা ওই দেশটির জন্য একটি রেকর্ড।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতীয় পাসপোর্টের অবস্থান এখন ৮৫তম। এই দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫৯টি দেশে যেতে পারেন।

সূচক অনুসারে, সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের পাসপোর্ট এখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে। এই দেশটির পাসপোর্টের অবস্থান এখন ৯৮তম। ভুটান আছে ৯১তম স্থানে। আর শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে। অর্থাৎ ১০৩তম।

এদিকে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে। সূচকে এই দেশগুলোর পাসপোর্টের অবস্থান যথাক্রমে ১০৬, ১০৯ ও ১১২তম।

২০০৬ সালে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল বিশ্বে ৬৮তম। এরপর থেকেই এটি ক্রমাগত দুর্বল হতে থাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ