শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

শ্রীলঙ্কার মত দেউলিয়া হতে পারে বাংলাদেশ: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আমরা মেগা প্রজেক্টের নামে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করেছি। অনেক সময় অনেক বেশি সুদে ঋণ নিয়েছি আমরা। ঋণের বোঝা ঘাড়ে নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি, বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় পার্টি মহানগর দক্ষিণ এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।

জিএম কাদের আরও বলেন, আমি যতোটুকু খবর পেয়েছি, গত অর্থবছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার বাংলাদেশকে আমদানি করতে হয়েছে। সেই হিসাবে আমাদের আয় সংখ্যা অনেক কম। আমাদের আয় কখনোই ৬০০ বিলিয়ন ডলারের বেশি হতো না। এই যে ৪০০ বিলিয়ন ডলার আমাদের বেশি খরচ হচ্ছে, এটা কিন্তু আমাদের রিজার্ভ থেকে আস্তে আস্তে চলে যাবে। সামনের দিকে আরো অনিশ্চিত ভবিষ্যত আসতে পারে।

‘সারা বিশ্বই এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কিছুদিন আগে হঠাৎ করে দেখা গেল শ্রীলঙ্কার মতো একটি দেশ যাদের শিক্ষিতের হার ৯৫ শতাংশ, যারা অনেক আগেই মধ্যম আয়ের দেশ হয়েছে। তাদের রিজার্ভ প্রচুর ছিল, লোক সংখ্যা অনেক কম ‌। সমৃদ্ধশালী দেশ হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল। শ্রীলংকা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে, আমি মনে করি যে বিষয়টি সরকার যেভাবে দেখছেন, আরো বেশি গভীর ভাবে দেখা প্রয়োজন। ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন কারণে বিশ্ব বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।’

অর্থনীতিবীদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাড়ে চার লক্ষ কোটি টাকার মতো। সব মিলিয়ে সাড়ে এগার লক্ষ কোটি টাকার মতো বর্তমান সরকারের এখন ঋণ রয়েছে। এই বছরও দেশি-বিদেশি এক লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। মেগা প্রজেক্ট করে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করে, সেই ঋণের টাকা দিয়ে পোলাও খাওয়া দরকার ছিল না। আমাদের দরকার নিজের পায়ে দাঁড়ানোর। যাতে আমরা সঠিক ভাবে চলতে পারি।

মেগা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, একসাথে পাঁচটা দশটা প্রকল্প হাতে নেওয়ার দরকার ছিল না। আমরা আস্তে আস্তে একটা একটা করে করতে পারতাম। যাতে, তাতে আমরা সহনীয় অবস্থায় থাকতে পারতাম। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে বাংলাদেশের একটি আশঙ্কা দেখা দিয়েছে।

নিজ বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাংলাদà§