শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য নারায়ণগঞ্জের কিছু কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জের তারাবো হতে আড়াই হাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এর আগে রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাস সংকটের কারণে দুঃখ প্রকাশ করে তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে বলে, গত দুই দিন বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ