শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

আদালতে ইশরাক, যে মামলায় গ্রে*প্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে হাজির করা হয়েছে। আদালতের হাজতখানায় তাকে রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজধানী মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় ইশরাক হোসেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের লিফলেট বিতরণ করছিলেন। মতিঝিলের শাপলা চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর প্রথমে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে আদালতে নেওয়া হয়।

ইশরাক হোসেনকে আদালতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের হাজতখানার ইনর্চাজ পুলিশের উপ-পরিদর্শক নাহিদ। তিনি বলেন, ইশরাক হোসেনকে বেলা ১টার দিকে আদালতে হাজির করা হয়।

জানা যায়, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় মতিঝিল থানা পুলিশ ইশরাককে গ্রেপ্তার দেখিয়েছে। মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি।

তবে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তরুণ এই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৬ মে তদন্তাধীন এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা একত্রিত হয়ে ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন নস্যাৎ করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে হত্যা লক্ষ্যে তাদের বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয়। অবশ্য এতে প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা।

ওই ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া। এতে বিএনপি নেতা ইশরাক হোসেন ছাড়াও আরও ৪১ জনকে আসামি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ