শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০ জুনের মধ্যে কুসিক নির্বাচন, তফসিল ঘোষণা হবে নতুন কমিশনের দ্বিতীয় সভায়।

সচিবইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, চলতি মাসের শেষের দিকে নতুন কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন কারণে বন্ধ থাকা পৌরসভা ও একশটির মত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিলও সেদিন ঘোষণা করা হবে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে।

এক প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণী মামলা ছিল এই সিটিতে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের সোমবার জানানো হয় কুসিক নির্বাচনে আর কোন জটিলতা নেই।

১৬ মে মেয়াদ শেষের পর সেখানে মেয়র দায়িত্ব পালন করবেন নাকি প্রশাসক বসবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে।

উল্লেখ্য, কুসিকের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। এর আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

মঙ্গলবার নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

-এটি