শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

মানুষের মনে স্বস্তি এলে বিএনপির অস্বস্তি বাড়ে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজনীতির মাঠে বিএনপি খেই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাদের বক্তব্য শুনে মনে হয় তারা এখন নেতাদের সামলানো নিয়ে ব্যস্ত। আসলে মানুষের মনে স্বস্তি এলে বিএনপির মনে অস্বস্তি বেড়ে যায়।

আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এক কোটি পরিবারকে কার্ড দেওয়ার পরেও বাইরে ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে করে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে পণ্য ক্রয় করতে পারছে। মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে। তাই বিএনপির মনে অস্বস্তি বেড়ে গেছে।

তিনি বলেন, বিএনপি একদিকে সংবাদ সম্মেলন করে দ্রব্যমূল্য নিয়ে কথা বলে, অন্যদিকে অসাধু ব্যবসায়ী-মজুদদাররা যাতে পণ্যের দাম বাড়ায়, পণ্য মজুদ করে, এ জন্য ভেতরে ভেতরে উৎসাহ দিচ্ছে। অর্থাৎ দলটি দ্বিচারিতা নীতি অবলম্বন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, দেশের আইন-আদালত সব কিছু আওয়ামী লীগ সরকারের অধীনে।

মন্ত্রী বলেন, 'দেশের আইন ও আদালত স্বাধীন বলেই আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে আদালতে রায় হয়। অনেক এমপি আদালতের রায়ে জেলে যায়। আইন-আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এ কারণে মির্জা ফখরুল ইসলামরা অনেক মামলায় জামিন পায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছিল সেগুলোর হুকুমের আসামি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন বিএনপি নেতা। এসব মামলায়ও তারা জামিন পেয়েছে, যা সমীচীন নয় বলে আমি মনে করি। '

হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন চেষ্টা করছে সব দলের একটা ঐক্য গড়ে তোলার জন্য। এটি তারা আগেও করার চেষ্টা করেছে। ২০১৮ সালের নির্বাচনের আগে ডান, বাম, এসব ঘরানার ছোট ছোট দল নিয়ে মোর্চা গঠন করেছে। সে মোর্চার ফলাফল হচ্ছে পাঁচটি আসন বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ