শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ঘোষণা ছাড়াই রংপুর-ঢাকা বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘোষণা ছাড়াই রংপুর-ঢাকা বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে। অলিখিত এই ধর্মঘটের দায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কেউ নিচ্ছেন না। দুই পক্ষই বলছে আমরা বাস বন্ধ করিনি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।

পরিবহন শ্রমিকরা জানান, নিত্য পণ্যের দাম আস্বাভাবিক বাড়লেও পরিবহন শ্রমিকদের বেতন বাড়েনি। একজন দিনমজুরের চেয়ে অনেক কম বেতন পাচ্ছেন পরিবহন শ্রমিকরা। এত অল্প টাকা দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে।

শ্রমিকরা বলেন, বেতনভাতা নিয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেও বেতন-ভাতা বাড়েনি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে।

চালকের এক সহকারি বলেন, কাউন্টার ম্যানেজার বলছে বাস চলাচল করবে না। তাই বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে যায়নি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের বেতন-ভাতা বাড়ানোর দাবী জানিয়ে আসছি। দেশের অন্যান্যস্থানে পরিবহন শ্রমিকদের বেতন বেড়েছে। কিন্তু এক টাকাও বেতন বাড়েনি।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, মটর শ্রমিক ইউনিয়ন কোন পরিবহন ধর্মঘট ডাকেনি। জেলা মটর মালিক শ্রমিকের সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গাই বাস চলাচল বন্ধ রাখতে বলেছেন। ফলে কিছু বাস ছাড়া অধিকাংশ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গামী বাস কামারপাড়া বাসস্ট্যান্ড ছেড়ে যায়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা (এমপি) বলেন, বাস বন্ধ রাখার বিষয়টি মালিক সমিতির নয়। কিছু বাস মালিক ও শ্রমিকরা ব্যক্তিগত উদ্যোগে বাস চলাচল বন্ধ রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ