শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

গ্যাস না থাকায় মানুষ হাহাকার করছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমাজানের প্রথমদিনই রাজধানীর বেশিভাগ এলাকায় গ্যাস না থাকায় ধর্মপ্রাণ মুসলমানরা ভালোভাবে ইফতার তৈরি করতে পারেনি। এতে মানুষের মধ্যে হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশের জনগণ যে কষ্টে আছে, তা দেখার সময় নেই সরকারের। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। এদিকে জনগণ গ্যাস, বিদ্যু ও পানির সমস্যায় হাহাকার করছে। এই রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা বলা ছাড়ছে না। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। তারা তো আলো পৌঁছে দেয়নি, তারা পৌঁছে দিয়েছে অন্ধকার।’

সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার আজ উৎসবে মেতে উঠেছে। দেশের বাইরে থেকে শিল্পী এনে নাচ-গান করছে। যেখানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকেন। আর দেশের জনগণ আধাবেলা না খেয়ে আছেন। তাদের কোনো খোঁজ রাখে না সরকার। এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে সারা দেশের জনগণকে রাস্তায় নামতে হবে।

সংবাদ সম্মেলনে দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ