শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

৪ তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাখ্যায় অসন্তুষ্ট ভোক্তা অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোজ্যতেল সরবরাহে মিল পর্যায়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে সরবরাহকারী চার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দেওয়া ব্যাখায় সন্তুষ্ট না হওয়ায় তাদের আবারও তলব করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী ৬ এপ্রিল (বুধবার) এই চার প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে আবারও ব্যাখ্যা দিতে হবে।

বুধবার (৩০ মার্চ) সরবরাহকারী চার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ব্যাখ্যা শোনে অধিদপ্তর।

এসব কোম্পানির দেওয়া ব্যাখা শোনার পর সাংবাদিকদের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতিষ্ঠানগুলো আজ যে ব্যাখা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। সেজন্য আগামী বুধবার অধিকতর শুনানির জন্য ডাকা হয়েছে।

ভোজ্যতেল আমদানিতে কোনো ঘাটতি না থাকলেও কোম্পানির কারসাজিতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে- এমন অভিযোগের পরিপেক্ষিতে পরিশোধনকারী কোম্পানিগুলোর কারখানা পরিদর্শন শুরু করেছিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাতে প্রাথমিকভাবে চারটি কোম্পানির গাফিলতির প্রমাণ মিলেছে। সেসব কোম্পানিকে উপযুক্ত ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়।

অভিযুক্ত কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, টি কে গ্রুপ, এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ