শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না বলে জানিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানিতে আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ কথা জানান।

আদালতে রিট আবেদনটির শুনানির জন্য ছিলেন রিটকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে, গত ২৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, রিট আবেদনটি হাইকোর্টে উপস্থাপন করলে আদালত বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখার বিষয়টি সরকারের পলিসিগত বিষয়। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না।

এ সময় আমি আদালতকে বলেছি, আমাদের ছেলে-মেয়েরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে, সরকারের সন্তানরা নয়। তাই আমরাই ভুক্তভোগী। পরে আদালত রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামীকাল (৩১ মার্চ) রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে বলে আশা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ