শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুসহ ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ লোকজন।

মঙ্গলবার (২৯ মার্চ) ভোররাত থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া ভাবলা এলাকার ৩ নম্বর ব্রিজের উপর একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি এবং বিকল হওয়া ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ