সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মারকাযুল লুগাহর আরবি ভাষা কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অঅওয়ার ইসলাম ডেস্ক: আরবি ভাষাপ্রেমীদের সমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হলো রাজধানী ঢাকার মুহাম্মাদপুরে অবস্থিত আরবি ভাষার বিশেষায়িত প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর১০ দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স।

গত (১৯ মার্চ) শনিবার থেকে শুরু হয়েছিল আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স। শেষ হল আজ (২৮ মার্চ)  সোমবার।

এবারের কোর্সে বিভিন্ন মাদরাসা, বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ১৮১ জন ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করেছিলেন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সে। সার্বিক দিক বিবেচনায় এই কোর্সটি বাংলাদেশে সর্ববৃহৎ আরবি ভাষা কোর্স বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মারকাজুল লুগাতিল আরাবিয়্যার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী বলেছেন, ‘এই কোর্সটিকে আমরা ভাষার অল স্কীল প্রশিক্ষণ কোর্স বা তাদরীব শামেল বলি। তাই এতে ভাষার চারটি দক্ষতাই শেখানো হয়’।

‘এছাড়া বক্তৃতা প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। সব ধরণের ছাত্ররাই এই কোর্স থেকে উপকৃত হতে পারে’।

‘মারকাযের সহযোগী শিক্ষকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক ভাষা চর্চা করার সুবিধা থাকায় ছাত্ররা পুরো কোর্স জুড়েই থাকে প্রাণবন্ত ও উজ্জীবিত’।

কোর্স শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ