শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে মোমেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়্যাং য়িই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকায় চীনের দূতাবাসসূত্রে বলা হয়, য়িই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এক চিঠিতে লিখেছেন, ‘আমি নতুন ফল অর্জনের লক্ষ্যে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে আমাদের দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে আপনার সাথে কাজ করতে আগ্রহী।’

চিঠিতে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে একটি শক্তিশালী গতি বজায় রেখেছে, জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে চীন বাংলাদেশের অর্জন ও সাফল্য দেখে আনন্দিত।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ