শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ ‍শুরু ২০ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা।

এ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর ঢাকা পোস্টকে বলেন, ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করা উচিত। এই সময়ের মধ্যে হালনাগাদের তথ্য নিতে পারলে আমাদের জন্য ভালো হবে। কারণ হালনাগাদের তথ্যের পর আমাদের কিছু কাজ থাকে। হালনাগাদ শুরু হলে আমাদের কাজগুলো শুরু করতে পারব।

ইসির কর্মকর্তারা জানান, আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর ছবি, বায়োমেট্রিক ও চোখের আইরিশের জন্য কেন্দ্র ঠিক করা হবে এবং সেখানে এসব নেওয়া হবে।

ইসি জানায়, করোনার কারণে গতবার ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

ইসি সূত্র জানায়, ২০০৭-২০০৮ সালের ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭ এবং সর্বশেষ ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। শেষবার একসঙ্গে তিন বছরের তথ্য অর্থাৎ যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ