শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

চার বিভাগে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের চার বিভাগে আজ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৭ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল এই তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি হলেই কিছুটা ঝড়ো হাওয়াসহ বাতাস হবে।

তিনি আরও বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে চারটি বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোয় আবহাওয়া শুষ্ক থাকবে।

গতকাল (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ