শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) রাতে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুইজনের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

জানা গেছে, চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বেহ হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

নিহত শিক্ষার্থীরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১)।

নিহত শিক্ষার্থীরা কাতারে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। একজন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাকিরা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একই বছর উচ্চ মাধ্যমিক পাস করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ