শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আজ মধ্যরাত থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ রয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে রেলের টিকিট। তবে অ্যাপে নয়, শুধু এই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

জানা গেছে, নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহের জন্য প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট। অর্থাৎ পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগ-ইন করা যাবে না নতুন ওয়েবসাইটে।

এই নতুন টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছে ‘সহজডটকম’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের মতোই নতুন এই সিস্টেমেও ৫০ শতাংশ টিকেট অনলাইনে কাটতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে গত সোমবার (২১ মার্চ) থেকে বন্ধ রয়েছে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ