শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাংলাদেশে ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী আইএফসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে ৫ বছরে ৫ বিলিয়ন তথা ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি)। দক্ষিণ এশিয়ায় নিযুক্ত সংস্থাটির আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ আং এ তথ্য দিয়েছেন।

বাংলাদেশে ৫ দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাদের লক্ষ্য কর্মসংস্থানের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ দ্বিগুণ করা।

আরও বলেন, বাংলাদেশের টেকসই পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং সবুজ প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে নতুন এই বিনিয়োগ করা হবে।

২০১০ সাল থেকে আইএফসি বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। আগামী ৫ বছরে সংস্থাটি বিভিন্ন খাতে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। এর মধ্যে রয়েছে হালকা প্রকৌশল, অর্থনৈতিক অঞ্চল, আর্থিক ও পুঁজিবাজার এবং প্রবৃদ্ধি-সক্ষম টেকসই অবকাঠামো।

জ্বালানি ও জ্বালানি সঞ্চালন এবং করোনা পরিপ্রেক্ষিতে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নীত করতে অবকাঠামো উন্নয়ন ও সাশ্রয়ী আবাসন আইএফসির বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন আং।

তিনি বলেন, ‘আইএফসি জ্বালানি বৈচিত্র্য উৎসাহিত করে এবং ইতিমধ্যে বাংলাদেশে ২০ শতাংশের বেশি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করেছে। আমরা জ্বালানির মিশ্রণ এবং সঞ্চালনের ক্ষেত্রে আরও কাজ করতে চাই এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু ও অর্থনৈতিক অঞ্চল, সবুজ, সাশ্রয়ী আবাসনে নতুন সুযোগ অনুসন্ধান করতে চাই।’

আরও বলেন, ‘একটি উচ্চ-মধ্যম আয়ের বাংলাদেশ বাসযোগ্য ঢাকা দিয়ে শুরু হবে। আমরা সাশ্রয়ী আবাসন খাত উন্নয়নে কাজ করতে আগ্রহী, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ