শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আওয়ামী লীগের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির নয়, আওয়ামী লীগের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।

বুধবার (২৩ মার্চ) স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপট এ নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে পাপ করেছেন, জনগণের কাছে তার জন্যে করজোড়ে ক্ষমা ভিক্ষা চান। ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পলাবার পথ খুঁজে পাবেন না।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ যখন কষ্টে আছে ঠিক তখনই দুর্নীতির জন্যই গ্যাসের দাম বাড়ানোর পদেক্ষপ নিয়েছে সরকার।’ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ