শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

মারিউপোলে মানবেতর জীবন কাটাচ্ছে প্রায় ১ লাখ মানুষ: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার তীব্র বোমা হামলার মধ্যে প্রায় এক লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে ফেসবুকে ভিডিও জেলেনস্কি এ কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, ‘আজ পর্যন্ত, (মারিউপোল) শহরে প্রায় এক লাখ মানুষ রয়েছে। তারা অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে তারা। (সেখানে) খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। অবিরাম গোলাগুলি, আর ক্রমাগত বোমাবর্ষণ চলছে সেখানে।’

এ ছাড়া মানবিক করিডোরের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টা রাশিয়ার ‘বোমাবর্ষণ বা ইচ্ছাকৃত সন্ত্রাসে’ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান জেলেনস্কি।

গতকাল বাসে করে মারিউপোল ছাড়ার সময় ইউক্রেনের একদল সরকারি কর্মজীবী এবং তাদের বহনকারী বাসচালককে রুশ বাহিনী বন্দি করেছে বলে জানান জেলেনস্কি।

তবে জেলেনস্কি বলেন, ‘যাবতীয় অসুবিধা সত্ত্বেও, মঙ্গলবার মারিউপোল শহর থেকে সাত হাজার ২৬ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।’

এ ছাড়া ইউক্রেন গত দুই সপ্তাহে এক লাখ টন মানবিক সহায়তা পেয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, চলতি সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে বিশ্ব নেতারা যোগদান করবেন। এ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ