শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৭৭ হাজার ৯৯ টাকা। এর আগে গত ১৫ মার্চ ভরিতে সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।

সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুনিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ২২৫ টাকা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ