শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না: টিপু মুনশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পর্যাপ্ত মজুত রয়েছে, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না। কোন ব্যবসায়ী যদি অবৈধভাবে কোন পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বিকেলে পৌর শহরের বিডি হলে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করেন। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেয়ার পরে তেলের দামও নিম্নমুখী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কঠোর নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সারাদেশের বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যেও দাম কমাতে কাজ করে যাচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। পরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ