শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘কিছু অসাধু প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ব্যবসা বন্ধ করবে না সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার কিছু অসাধু প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ব্যবসা বন্ধ করবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

তিনি বলেন, গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠান ৩১ মার্চের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক মনোভাব দেখাবে না তাদের তালিকা আমরা পুলিশের হেডকোয়ার্টারে পাঠাবো আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।

সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রেষ্ঠ.কম এবং আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেট ওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রেষ্ঠ.কম এবং আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেট ওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হয়েছে আজকে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের আয়োজনে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হয়েছে শ্রেষ্ঠ.কম'র ১১ জন গ্রাহকের ১৭ লাখ টাকা এবং আলিফ ওয়ার্ল্ডের ২১ জন গ্রাহকের ২৬ টাকা ফেরত দেয়া হয়।

তিনি বলেন, ই-কমার্স দেশের জন্যই চালিয়ে যাওয়া হবে। তবে এখন আর আগের মত কেউ এই ব্যবসা নিয়ে যাতে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখছে বাণিজ্য মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে যেসব ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এমন প্রতিষ্ঠান আছে প্রায় ৩৯টি। এসব প্রতিষ্ঠানের কাছে কত টাকা আটকে আছে সেটার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ