শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘বঙ্গবন্ধুর ম্যুরালে চরমোনাই পীরের মাহফিলের পোস্টার লাগানোর ঘটনা গভীর ষড়যন্ত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে চরমোনাই পীরের মাহফিলের পোস্টার লাগানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে কে বা কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, যাদের মাঝে দীনের দরদ আছে, নীতি নৈতিকতা সম্পন্ন, ইসলামের ভালোবাসা হৃদয়ে লালন করে, তাদের মাধ্যমেই এ জাতীয় কোন কাজ কখনো সম্ভব নয়। ইসলামবিদ্বেষী চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মানুষকে হয়রানি করতেই এই দুর্ঘটনার জন্ম দিয়েছে। আমাদের বিশ্বাস, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে।

মহাসচিব ইউনুছ আহমাদ আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ নিরীহ ও নিরাপরাধ মানুষকে হয়রানী কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, সারাদেশের স্পর্শকাতর স্থানগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে বিভিন্ন অপরাধের রহস্য বের সহজ হবে এবং নিরীহ মানুষও হয়রানীর শিকার হবে না। এজন্য বিভিন্ন অজুহাতে নিরীহ ও নিরাপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে ব্যভস্থা গ্রহণ করতে হবে।

তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিন্তু তা না করে সন্দেহজনকভাবে নিরীহ নিরাপরাধ টুপি-দাড়িওয়ালাদের গ্রেফতার ও হয়রানী মেনে নেয়া হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ