শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারা দেশে অনশন করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আছে- ২২ মার্চ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগরি, ৩০ মার্চ জেলা, ৩১ মার্চ উপজেলা এবং ২ এপ্রিল ঢাকা মহানগরিতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি।

সংবাদ সম্মেলনে রিজভী স্বাধীনতা দিবসের কর্মসূচিও ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এরপর দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিবর জিয়ারত। ৩০ মার্চ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে। এ ছাড়া পোস্টার প্রকাশ এবং বিএনপির উদ্যোগে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ