শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

পুরান ঢাকার বংশালে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুরান ঢাকার বংশালে প্লাস্টিকের পাইপ তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের (মিডিয়া সেল) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, পুরান ঢাকার বংশালে নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই বিকেল ৪টা ৫৩ মিনিটে।

তিনি আরও জানান, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৫টা ৮মিনিটে। এরপর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ খবর অনুযায়ী ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ