শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

করোনায় তিন দিন পর ফের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখলো বাংলাদেশ।

এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

শুক্রবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ৯২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪৫৯ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী। তাদের মধ্যে ১ জন ঢাকা বিভাগের বাসিন্দা এবং ১ জন চট্টগ্রাম বিভাগের। তারা দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ