শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

২৬ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চালু করতে ভারতের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৬ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছে ভারত। তবে ওই তারিখ থেকে ট্রেনে যাত্রী পরিবহন করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৬ মার্চ) বেলা ১২টায় সাংবাদিকদের এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি বলেন, সম্প্রতি আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যাত্রীবাহী ট্রেন চালু করতে চিঠি দিয়েছে ভারত। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আগামী রোববার (২০ মার্চ) রেলওয়ের একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনার লকডাউনে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। পরে পণ্যপরিবহন চালু হলেও যাত্রী পরিবহন বন্ধই থাকে। করোনার প্রভাব কমতে শুরু করলে পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে যাত্রী পরিবহন শুরু হয়। তবে এখনো দু’দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ