শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কর্নাটক হাইকোর্টে হিজাবের রায় মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ভারতের কর্নাটক হাইকোর্ট হিজাব মুসলমানদের জরুরি বিষয় নয় বলে যে রায় দিয়েছে। এই রায় মুসলমানদের কলিজা আঘাত দিয়েছে। পর্দা ও হিজাব ইসলামের ফরজ বিধান। মুসলমান কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে।এই রায় কোন মুসলমান মানবে না। এই রায়ের কারণে মুসলিম মেয়েদের উচ্চ শিক্ষাকে বাধাগ্রস্ত করবে।

আজ বুধবার (১৬মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পর্দা ও হিজাব নামাজ ও রোজার মতো ফরজ বিধান। নামাজ-রোজা ছেড়ে দেওয়ার কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। তবে কবিরা গুনাহ হয়।এই কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।

ইসলামের অনেক ফরজ বিধান অনেক মুসলমান অবহেলা ও গাফিলতির কারণে ছেড়ে দেয় এর অর্থ এই নয় যে, ইসলামে এর কোন গুরুত্ব নেই।

তিনি আরো বলেন, ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করার পূর্ণ অধিকার আছে। পর্দা মুসলমানদের একটি ফরজ বিধান। কর্নাটক হাইকোর্টের রায় সংবিধান পরিপন্থী। সংবিধান পরিপন্থী এই রায় প্রত্যাহার করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ